জেএনএফ ওয়েব ডেস্ক :- মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য প্রথমদের মধ্যে কোচবিহারের মনিন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র দেবজিৎ পাইন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট এলাকার বাসিন্দা দেবজিৎ। প্রথম থেকেই স্কুলে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। স্কুল ও প্রাইভেট টিউটরদের প্রত্যেকেই আশা করেছিলেন দেবজিৎ এবার মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নেবে। এবছর করোনা মহামারির জন্য মেধা তালিকা প্রকাশ না করা হলেও দেবজিৎ যে প্রত্যাশা মতই ফল করেছে, সেটা কিন্তু সকলেই এক সুরে বলে চলেছেন।
তবে দেবজিতের প্রত্যাশা যেন পূরণ হয় নি। তাঁর কথায়, “পরীক্ষা দিলে হয়ত এর থেকে কম নম্বর পেতাম না। কিন্তু তবুও পরীক্ষা দিয়ে যদি মেধা তালিকায় স্থান করে নিতে পারতাম। তাহলে আরও অনেক বেশী খুশি হতাম।” দিনে ৭ থেকে ৮ ঘণ্টা পড়ত দেবজিত। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভর্তি হতে চলছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। ক্রিকেট ও ফুটব খেলার প্রতি ঝোঁক থাকলেও বর্তমানে করোনার মহামারির জন্য আর মাঠে যাওয়া হয়ে ওঠে না বলেই জানিয়েছে দেবজিত। দেবজিতের বাবা দীপক কুমার পাইন ইলেকট্রিক ব্যবসায়ী। টানাটানির সংসার। তারমধ্যেও পরিবারের সকলের সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। ছেলের এই রেজাল্টে তিনি যারপরনাই খুশি।
এদিন স্কুল গুলোতে রেজাল্ট নেওয়ার জন্য অভিভাবক অভিভাবিকাদের ভিড় ছিল দেখার মত। কোন কোন স্কুলে ছাত্রছাত্রীরাও হাজির হয়েছিলেন। সুতাপা ধর তাঁর ছেলের রেজাল্ট নিতে এসে বলেন, “নবম শ্রেণীর পরীক্ষার উপড়ে ভিত্তি করে রেজাল্ট দেওয়া হয়েছে। দশম শ্রেণীতে ওঠার পর সব বিষয়ে টিউটর দেওয়া হয়েছিল। অনেক বেশী সময় নিয়ে পড়াশুনা করত। তাই যদি মাধ্যমিকের পরীক্ষা হত, তাহলে আরও খুশি হতাম।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…