ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের গোহালমারা এলাকায় মাধুকরী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণের আয়োজন করা হয়। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা।তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। তেমনি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। সে রকমই এদিন গোপীবল্লভপুর ২ ব্লকের মাধুকরী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে গোহালমারা এলাকায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা হয়।সেইসঙ্গে পথ চলতি মানুষজন থেকে এলাকার বাসিন্দাদেরও যাদের মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ওই সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, গোপীবল্লভপুর ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ সুর,এবং ওই মঞ্চের সদস্য শিব পানিগ্রাহী, বিশ্বজিৎ পাল,সহ আরো অনেকে। মঞ্চের পক্ষ থেকে সুদীপ পালোধী বলেন, দিন দিন যেভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তা নিয়ন্ত্রণে আনতে হলে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে তিনি শারীরিক দূরত্ব মেনে চলারও আবেদন জানান।
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…