
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
রাত্রিতে পারদ ছুঁয়েছে ৮ ডিগ্রি। মাথার উপর ছাদ নেই। হাড় হিম করা শীতে অগত্যা কুলগাছের নিচে দুই বাচ্চাকে নিয়ে দিন কাটাচ্ছিলেন শবর দম্পতি। গত সাত-আট মাস ধরে বিষয়টি জানতেই পারেনি স্থানীয় পঞ্চায়েতের কর্তারাও। এহেন চরম দুর্দশার কথা জানতে পেরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসনের কর্তারা।
গ্রামের ঘটনায় হতচকিত হয়েছেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন। রেখা সোরেন বলেন,‘আমরা এতদিন জানতে না পারার ফলে লোকগুলোর এতদিন কষ্ট করতে হয়েছে, নাহলে এতদিন কষ্ট হত না। প্রথম দিন দেখেই আমার নিজেরও খুব খারাপ লেগেছিল। আপাতত ত্রিপল দিয়ে অস্থায়ী ভাবে মাথার উপর ছাদ করে দেওয়া হয়েছে। চারদিন পরে সরকারি ভাবে পাকাবাড়ি করে দেওয়া হবে।’
আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়
জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…
ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…