মাথার উপর ছাউনি পেলেন গৃহহীন শবর দম্পতি, সঙ্গে পাকাবাড়ি তৈরির আশ্বাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
রাত্রিতে পারদ ছুঁয়েছে ৮ ডিগ্রি। মাথার উপর ছাদ নেই। হাড় হিম করা শীতে অগত্যা কুলগাছের নিচে দুই বাচ্চাকে নিয়ে দিন কাটাচ্ছিলেন শবর দম্পতি। গত সাত-আট মাস ধরে বিষয়টি জানতেই পারেনি স্থানীয় পঞ্চায়েতের কর্তারাও। এহেন চরম দুর্দশার কথা জানতে পেরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসনের কর্তারা।

ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের সুয়াবাসা গ্রামে অনন্ত শবর তাঁর স্ত্রী টিকলি শবর এবং ছয় ও চার বছরের ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করেন। দিনমজুরি করে এবং জঙ্গলের শাল-পাতা সংগ্রহ করে দিন গুজরান করেন শবর দম্পতি। অনন্তের সঙ্গে কাকার পারিবারিক গণ্ডগোল হওয়ার পরই গত সাত-আট মাস আগে বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকেই সুয়াবাসা গ্রামের একটি কুলগাছের নিচে আশ্রয় নেয় অনন্ত শবরের পরিবার।
গ্রামের ঘটনায় হতচকিত হয়েছেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন। রেখা সোরেন বলেন,‘আমরা এতদিন জানতে না পারার ফলে লোকগুলোর এতদিন কষ্ট করতে হয়েছে, নাহলে এতদিন কষ্ট হত না। প্রথম দিন দেখেই আমার নিজেরও খুব খারাপ লেগেছিল। আপাতত ত্রিপল দিয়ে অস্থায়ী ভাবে মাথার উপর ছাদ করে দেওয়া হয়েছে। চারদিন পরে সরকারি ভাবে পাকাবাড়ি করে দেওয়া হবে।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago