জেএনএফ ওয়েব ডেস্ক :- হাসপাতালের মূল গেটের সামনে যানজট ও হাসপাতালের ভিতরে অবৈধ দোকান তৈরি হওয়ায় অসুবিধায় পরতে হয় রোগীর আত্মীয় পরিজন ও অ্যাম্বুলেন্স চালকদের। এই অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক নড়েচড়ে বসেন। এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, ট্রাফিক ওসি শাহ আলী ইমাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মাথাভাঙা মহাকুমার হাসপাতালে পৌঁছান এবং যানজট মুক্ত করতে অবৈধ দোকানে পরিদর্শন করেন। এবং সেখানে থাকা ওই অবৈধ দোকান গুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মূল গেটের সামনে যানজট লক্ষ্য করা যায় প্রতিনিয়তই। এর পাশাপাশি কিছু অবৈধ দোকান তৈরি করে রাখা হয়েছে হাসপাতাল চত্বরের ভেতরে এবং মূল গেটের বাইরে। এই অভিযোগ আসছিল বিভিন্ন মহল থেকে। আর এই সমস্যায় পড়তে হয়েছিল রোগীর পরিজনদের থেকে শুরু করে সাধারণ মানুষসহ অ্যাম্বুলেন্স চালকদের। এই খবর পেয়েই নড়েচড়ে বসে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক।
এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, আমাদের কাছে অভিযোগ এসেছে মহকুমা হাসপাতালের সামনে ও ভিতরে তৈরি হওয়া অবৈধ দোকান গুলি নিয়ে। আজ আমরা সেখানে গিয়ে ওই দোকানদারের সাথে কথা বলি এবং যাতে দোকান গুলো দ্রুত সরিয়ে নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি টোটো চালকদেরও সাবধান করা হয় অযথা হাসপাতাল চত্বরে যানজট যাতে তৈরী না করে। আজকের এই অভিযানে যানজট অনেকটাই কমবে বলে মনে করছি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…