মাথাভাঙ্গায় মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গায়। মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল চত্বরে ওই উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস (৩৫)। তার বাড়ি মাথাভাঙ্গা বেলতলা এলাকায়। অভিযোগ, গত রবিবার ওই ব্যক্তি বিষাক্ত কিছু খাবার খায় বা পয়জন খেয়ে নেয়। তারপর তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এরপর আজ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়ে অসুস্থ হয়ে যায়। সেখানে প্রায় ৪০-৪৫ মিনিট ধরে ছটফট করতে করতে মারা যায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে হাসপাতাল চত্বরে। পরে পুলিশ এসে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মৃত ব্যক্তির দাদা বলেন, গত রবিবার মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি হন। আজকে বেড থেকে একা জরুরি বিভাগের সামনে এসে অসুস্থ হয়ে পড়ে যায়। সেখানে পরে দীর্ঘক্ষণ ছটফট করতে থাকে কিন্তু হাসপাতালের দায়িত্বে থাকা কেউ এগিয়ে আসে নি। সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আমরা এই ঘটনায় চিকিৎসকের শাস্তি চাই যাতে পরবর্তীতে আর এমন কোনো ঘটনা না ঘটে।
যদিও এ বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপার দেবদ্বীপ ঘোষ বলেন, এই ধরনের ঘটনা কাম্য না। তবে রোগীটির আগেও এমন করছে হাসপাতালে স্টাফরা নিয়ে গেছে। আজ সকালে বাইরে বেরিয়ে আসেন ওই রোগী। তবে চিকিৎসকরা রোগীটিকে নিতে গেলে বাইরে থেকে কিছু লোকজন বাধা দেন। তবে তিনি এই বিষয়ে সিকিউরিটি গার্ড ও অন্যান্য স্টাফদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago