জেএনএফ ওয়েব ডেস্ক : বিজেপি কর্মীকে মারধর ও বাড়ি লক্ষ্য করে বোমা বাজির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দার পাড় এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে মাথাভাঙা থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির ৯ নম্বর মন্ডলের সভাপতি রাজিব সরকার বলেন, গতকাল সন্ধ্যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এলাকায় ঢুকে প্রথমে আমাদের এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং পরে এক বিজেপি কর্মীকে মারধর করে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল বুঝে গিয়েছে এখানে মানুষ আর তাঁদের সমর্থন করছে না। তাই এসব করে ভয়ভীতি দেখিয়ে তাঁদের দলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল এসব যত করবে, মানুষ আরও বেশী তাঁদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা আলিজার রহমান বলেন, তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা বাজি ও মারধোর করার অভিযোগ ভিত্তিহীন। এটা বিজেপির আদি ও নব্য বিজেপির মধ্যে গণ্ডগোল। আমাদের দলের বদনাম করতে এই অভিযোগ আনা হয়েছে।” ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধে পুলিশ প্রশাসন মাথাভাঙ্গায় অনেক বেশী সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ রাজনৈতিক গণ্ডগোলে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে গণ্ডগোলের খবর আসছে। বিজেপির অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না বলেই এমন ঘটনা বন্ধ করা যাচ্ছে না। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হলে পুলিশকে নিরপেক্ষ হতে হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…