মাটিগাড়া থেকে ব্রাউন সুগার ও নিষিদ্ধ নেশার কাফ সিরাপ সহ গ্রেফতার ২

জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে অভিযান চালায় এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ। এরপর সেখান থেকে দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন ও নিষিদ্ধ নেশার কাফ সিরাপ। এরপর দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম খাইবুল মহম্মদ ও বাপি সিংহ। খাইবুল ইসলামপুর এবং বাপি মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। এসওজি সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার ও ২২ বোতল নিষিদ্ধ নেশার কাফ সিরাপ উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

16 hours ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

22 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

22 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago