
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভেঙে পড়লো যাত্রীবোঝাই বিমান। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান ইটি ৩০২। নাইরোবিগামী বোয়িং ৭৩৭–৮০০ ম্যাক্স বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী এবং আটজন বিমানকর্মী।
রবিবার সকাল ৮.৪৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে দক্ষিণপূর্বের ছোট শহর বিশোফ্তুতে ভেঙে পড়েছে ইটি ৩০২।
এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, আদিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল ৮.৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইটি ৩০২। নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০.২৫ মিনিটে অবতরণের কথা ছিল বিমানের। কিন্ত ওড়ার ছয় মিনিটের মধ্যেই বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি–র। ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী এবং তদন্তকারী দল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…