Breaking
20 Mar 2026, Fri

মাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করল ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায়


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করল ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায়। ঝাড়গ্রাম শহরের বলরামডিহিতে তাঁর বাড়ি। এখান থেকে স্কুল জীবন শুরু। তারপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়াশুনা। সেখান থেকেই সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর নেত্রী হয়ে উঠা। মধুজা সেনরায় এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক। বর্তমানে তিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য। বাম ছাত্র রাজনীতিতে একেবারে লড়াকু পরিচিত মুখ মধুজা। সুবক্তা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে।
শনিবার ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় প্রচার করলেন তিনি। তাঁকে আশীর্বাদ করলেন বয়স্করা।
 
 

Developed by