
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
মাওবাদীদের নাম করে টাকা চেয়ে চারজনের বাড়ির দরজায় পড়ল চিঠি! সেই চিঠিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের পঁচাপানি গ্রামে। গত ২৫ জুলাই গ্রামের এক কন্ট্রাক্টর তথা গ্যাসের এজেন্ট বিদ্যুৎ দাস, শিক্ষক তরুণ মণ্ডল, এলআইসি এজেন্ট লক্ষীকান্ত দাস, ভূসিমাল দোকানি সুশীল মণ্ডলের বাড়ির দরজায় সকালে পাথর চাপা দেওয়া অবস্থায় চিঠি পড়ে থাকতে দেখেন তাঁরা। ওই চিঠিতে বলা হয়েছিল ২৮ জুলাই এর মধ্যে টাকা দিতে হবে। টাকা না দিলে পরিবারের সদস্যদের খুন করা হবে।
টাকা চাওয়ার ঘটনায় চার ব্যক্তি প্রথম গুরুত্ব না দিলেও চিন্তা বাড়িয়েছে গত ২৭ আগস্ট রাতে গ্রামের মধ্যে এক আওয়াজে। ওই চারজনের মধ্যে এক ব্যক্তি বিদ্যুৎ দাসের দাবি,‘আমি ছাদ থেকে টর্চ মারতেই নিচ থেকে একজন গেঞ্জি পরা ও মুখে গামছা দেওয়া অবস্থায় গুলি করে। ভয়ে আমি ও আমার স্ত্রী সরে যায়। তারপরেই ওই লোকটি ওল গাছের পাশ দিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে।’ বিষয়টি জানাজানি হতেই গ্রামের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও কোন ব্যক্তি বিষয়টি নিয়ে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করেননি। ওই দিনের পর থেকেই পঁচাপানি গ্রামে রাতে দেওয়া হচ্ছে পুলিশি টহল। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…