
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- শনিবার মহালয়ার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের পুজো গাইড ম্যাপের। শহরের ফরেস্টের রেঞ্জের সভাগৃহে পুজো গাইড ম্যাপ এবং বয়স্ক ব্যক্তিদের পুলিশের উদ্যোগে বিনা পয়সায় পুজো দেখানো ব্যবস্থার শুভ সূচনা করেন মন্ত্রী। শুভেন্দু অধিকারি বলেন,‘জঙ্গলমহলে আমি অনেক দিন ধরে যাতায়াত করেছি এবং বহু কর্মসূচীতে অংশগ্রহন করেছি। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী তিনি যে ভাবে পুলিশকে মানুষের সঙ্গে মিশিয়ে দিয়েছেন আমার মনে হয় বড় পাওনা।
আমি একটা সময় দেখেছিলাম পুলিশের ভয়ে আমাদের ঘরের ছেলেটাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল সেই আবহাওয়াটাকে পরিবর্তন ঘটিয়ে পুলিশ আজকে নানা উৎসব-অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে একশো বারের বেশি রাত্রিযাপন করেছেন, যা তাঁর আগে কেউ করেনি। রাজ্যের কল্যাণকর কর্মসূচির প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছায় তা দেখার দায়িত্ব জনগনের। কোথাও কোন সমস্যায় পড়লে কোন, কোথাও কোন অন্যায় হলে আপনারা সরাসরি ডিএম ও এসপিকে জানাবেন। জঙ্গলমহলের মানুষজন মনে প্রাণে রাজ্য সরকারের সঙ্গে থেকে এগিয়ে নিয়ে যাবেন।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…