
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পুজোর মুখে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ২৪ ঘণ্টা একনাগাড়ে বৃষ্টি চলবে। কলকাতার পাশাপাশি শুক্রবার অবধি ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার, মহালয়ার দিন থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে। তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা, এখনই স্পষ্ট করে বলতে পারেনি আবহাওয়া দফতর।
পুজোর ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। চলতি সপ্তাহের শেষেই মহালয়া। কলকাতায় মহালয়ার দু’দিন পর থেকেই পুজো শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা, সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে বৃষ্টি। উদ্যোক্তাদের অনেকেই বলছেন, মণ্ডপ তৈরি প্রায় শেষ পর্যায়ে। এ সময়ে বৃষ্টিতে মণ্ডপের ক্ষতি হলে সামলানো কঠিন। অন্য দিকে, কুমোরটুলিতে প্রতিমায় পড়ছে রঙের পোঁচ। ভেজা আবহাওয়া থাকলে আখেরে কাজের ক্ষতি। উত্তরের একটি ছোট পুজোর কর্তার আকুল প্রার্থনা, ‘‘এখন বৃষ্টি হয়ে যাক। কিন্তু মহালয়ার পরে যেন না হয়।’’ আচমকা বৃষ্টিতে হতাশ ছোট দোকানিদের অনেকেই। তাঁদের বক্তব্য, এ সময়ে স্বল্পবিত্তের ক্রেতারা কেনাকাটা করতে আসা শুরু করেন। বৃষ্টিতে সেই বাজার মার খাবে।মহালয়ার আগে আম বাঙালির প্রার্থনা, দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে কেটে যাক উদ্বেগের মেঘ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…