মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উপলক্ষে মায়াপুরে আন্তর্জাতিক মানের উৎসব

শ্রীচৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব উপলক্ষে একমাস ব্যাপী উৎসবের আয়োজন করা হয় নদীয়া নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দিরে। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মানের উৎসবের সূচনা হয়। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে। গত 24 শে ফেব্রুয়ারি থেকে এই উৎসবের দিন শুরু হয়েছিল এবং চলবে কুড়ি মার্চ পর্যন্ত। আজকের দিনটিতে যেহেতু চৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব সেই কারণে এই দিনটিতে শুভ উদ্বোধন করা হয় উৎসবের। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরই এই উৎসব এক মাস ধরে চলে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করে। যেহেতু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণিমার দিন সেই কারণে দোল পূর্ণিমা উৎসবের সূচনা হিসেবেও দিনটি পালন করা হয় মায়াপুর ইসকন মন্দিরে। এদিন এই উৎসব ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago