মহানবমীর রাতে পুলিশের সামনে যুবকের মাতলামি, ত্রস্ত পথচারী ও বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সোমবার মহানবমীর রাত তখন সাড়ে ৯টা। ঝাড়গ্রাম শহরের তথ্যকেন্দ্র মোড় এলাকায় চলন্ত বাইক থেকে নেমে পড়লেন এক মদ্যপ যুবক। তারপর শুয়ে পড়লেন মাঝ রাস্তায়। বাইক নিয়ে অন্য যুবক চম্পট দিলেন। মাঝ রাস্তায় মদ্যপ যুবকটির মাতলামির জেরে যানবাহন চলাচলে প্রচুর সমস্যা দেখা দেয়। বিষয়টি দেখতে পেয়ে এক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার ছুটে এলেন। মাতাল বাবাজি রাস্তা থেকে উঠতে নারাজ।
পথ চলতি মহিলাদের পা ধরে কান্নাকাটি শুরু করে ওই যুবক। টেনে হিঁচড়ে যুবকটিকে রাস্তার ধারে সরিয়ে দেন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। এরপরই শুরু হয় মাতালের তান্ডব। তুমুল চিৎকার আর অশ্রাব্য গালিগালাজ শুরু করে ওই যুবক।

যুবকটির চিৎকারে জড়ো হয়ে যান আশেপাশের লোকজন। যুবকটি এরপরে আবাসন চত্বরে মাতলামি শুরু করে। যুবকটিকে সামলাতে হিমশিম খান পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। বাসিন্দারা যুবকটিকে শান্ত হতে বললে উল্টে যুবকটি অশ্লীল গালিগালাজ করে তেড়ে আসে। প্রায় ৪০ মিনিট ধরে মাতালের উপদ্রব চলতে থাকে। শেষ পর্যন্ত ওই যুবকের এক পরিচিতজন এসে তাঁকে নিয়ে যান। বাসিন্দারা অবশ্য পুলিশের ভূমিকায় বিস্মিত। তাঁরা বলছেন, এভাবে শান্তি শৃখলাভঙ্গ করেও পার পেয়ে গেলেন ওই মদ্যপ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago