
নদীয়া :- নদীয়ার নবদ্বীপ ও কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর দেপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির , নাম আজিবুল শেখ বয়স ২২। স্থানীয় সূত্রে জানা যায় বিষ্ণুপুর থেকে কৃষ্ণনগরে আসছিল ছাগল বিক্রি করতে । আজিবুল শেখ বছ ২২সের এক যুবক রাস্তার একটি সাইট দিয়ে । আচমকা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ গ্রামীণ একটি লরি রং সাইড দিয়ে আচমকা তাকে ধাক্কা মারে এবং ধাক্কামারার পরে লরির পেছনের দুটি চাকা মাথার উপর দিয়ে চলে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্পিং করে অবৈধভাবে পুলিশ টাকা তোলে আর সেই টাকা বাঁচানোর জন্যই পণ্যবাহী গাড়ি গুলি গতিবেগ বাড়িয়ে ছুটতে থাকে আর তার ফলেই ঘটে দুর্ঘটনা । এই নিয়ে এলাকার সাধারণ মানুষ মৃতদেহ ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় । পরবর্তী সময় ঘটনাস্থলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । যদিও ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে আটক করা হয়েছে ঘাতক লরি টিকে । গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…