মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কাশ্মীর কি কলি’ বলে ফের বিতর্ক তৈরি করলেন বিমান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স : মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কাশ্মীর কা কলি’ বলে ভোটের মুখে নতুন বিতর্ক তৈরি করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বিমান বসু। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন তিনি দরকারে কাশ্মীরে যাবেন, সেখানকার সমস্যা মেটানোর উদ্যোগ নেবেন।’ এর উত্তরে বিমান বসু বলেন, কাশ্মীরে গিয়ে লাভ নেই। এরাজ্যে গণতন্ত্র আক্রান্ত, আর ‘কাশ্মীর কি কলি’ হয়ে লাভ নেই। একাধিকবার মুখ্যমন্ত্রীকে ‘কাশ্মীর কি কলি’ বলে সম্বোধন করেন বিমান বসু।এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিমান বসু। একবার হাত নেড়ে আশালীন অঙ্গভঙ্গিও করেন। পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমাও চান বিমান বসু। কিন্তু এদিন তাঁর এই মন্তব্য নিয়ে ফের সৃষ্টি হল বিতর্কের। এর আগে ২০১১ বিধানসভা ভোট চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন সিপিএম নেতা অনিল বসু। কয়েক বছর আগে একই ধরনের বিতর্কিত মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন আনিসুর রহমান। এদিন আবার নতুন বিতর্ক তৈরি করলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক।বিমানবাবুর এদিনের এই বক্তব্য নিয়ে সরব হয়েছে তৃণমূল শিবির। তৃণমূলের বক্তব্য, মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করা সিপিএমের দীর্ঘদিনের কালচার। তার থেকে ওরা বেরোতে পারছে না।

সংগৃহীত – The Bengal Story

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago