মমতার মাথায় লাঠির হামলা, ২৮ বছর পর বেকসুর খালাস মূল অভিযুক্ত লালু আলম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় এবার হাজরা মোড়ে ১৯৯০ সালের ৬ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানোর মামলায় অভিযুক্তকে বেকসুর খালাস দিলেও আলিপুর আদালত৷

আজ মামলার শুনানিতে দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর অভিযুক্ত লালু আলমকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত৷ প্রায় ৩০ বছর আগের এই মামলায় কোনও সাক্ষ্য-প্রমাণ না থাকায় দোষীদের ছেড়ে দেওয়ার পথেই হেঁটেছে আদালত৷ তবে এই নিন শুরু হয়েছে নয় বিতর্ক৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় পুলিশ কেন তদন্তের গতি এগুল না, তা নিয়ে উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, হাজার মোড়ে ১৯৯০ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত লালু আলম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় ভবানীপুর থানায়৷ সেই মামলায় ১৯৯২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিয়েছিলেন৷ দীর্ঘদিন ধরে আলিপুর আদালতে মামলা চলছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়ার জন্য সম্প্রতি আইনজীবী আবেদন জানান৷ বিচারপতিও সেই আবেদন মঞ্জুর করেন৷ কিন্তু সরকারি আইনজীবীদের তরফে জানানো হয়, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ইতিমধ্যেই প্রতায় হয়েছেন৷ ফলে অপরাধ প্রমাণের সম্ভাবনা খুবই কম৷ ফলে মামলাটি নিষ্পত্তি করে দেওয়া হোক৷

বিচারপতির কাছে আবেদন জানানো হয়৷ এই মর্মে সব পক্ষের সওয়াল জবাব শুনার পর আজ মামলার রায় ঘোষণার হওয়ার কথা ছিল৷ আলিপুর আদালত এই মামলায় আজ অভিযুক্তকে বেকসুর খালাস আলিপুর আদালত৷ যদিও এর আগে লালুকে ক্ষমা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আদালতের রায় ঘোষণা হতেই কেঁদে ফেলেন লালু আলম৷ বলেন, ‘‘৩০ বছরের সমস্যা মিটে গেল৷ এটা আমার শেষ, ওনার শুরু৷’’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago