মমতার ধমকের দু’দিন পরই বদলি হলেন ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ ও জেলা হাসপাতালের সুপার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মমতার সফরের পরই জোর ধাক্কা খেল ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে বদলি করা হয়েছে ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ অশ্বিনী মাঝি, ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদককে। তবে ঝাড়গ্রাম হাসপাতালের সুপারকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। গত বুধবার ডেবরায় প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের রেফার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ঝাড়গ্রাম জেলার সিএমওএইচকে কড়া ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ধমকের আঁচ দু’দিন পার হতেই শুক্রবার বদলির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ অশ্বিনী মাঝিকে কলকাতা মেট্রোপলিটান আরবান হেলথ অর্গানাইজেশনের অফিসার অন স্পেশাল ডিউটিতে বদলি করা হয়েছে। তাঁর বদলে ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ পদে আসছেন উত্তর দিনাজপুরের সিএমওএইচ প্রকাশ মিধ্যা। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদককে উত্তর দিনাজপুরে জোনাল লেপ্রোসি অফিসার পদে পাঠানো হয়েছে। ঝাড়গ্রাম হাসপাতালের সুপার পদে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার এসিএমওএইচ পদে থাকা ইন্দ্রনীল সরকার। প্রসঙ্গত, ওই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার সিএমওএইচকে বলেছিলেন,’সবই যদি রেফার করে দেন। তাহলে রাস্তায় যেতে যেতে মরে যাবে। তাহলে জেলা কিসের জন্য ? আপনি কিসের জন্য? জেলার সুপার স্পেশালিটি কিসের জন্য দেওয়া হয়েছে?’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago