মন্দির পাহারা দিচ্ছে প্রভু ভক্ত সারমেয়রা ! জানুন কোথায় রয়েছে এই মন্দির

মন্দিরে সাধু সন্ন্যাসী কিংবা ভক্তরা নয়, থাকে কুড়ি থেকে ২৫ টি কুকুর। তারাই দেয় মন্দিরের পাহারা চেয়ারে বসে আরাম করে এমনকি ঘোরাঘুরি করে মন্দির চত্বরে। মায়াপুরের গঙ্গা তীরবর্তী সংলগ্ন এলাকার শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জীউর মন্দিরে গেলেই আপনি দেখতে পারবেন এই দৃশ্য। যেখানে প্রবেশ করলে দেখতে পাওয়া যাবে প্রভুভক্ত কুকুরের ভিড়।

মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগে থাকে। তবে মায়াপুরে রয়েছে অসংখ্য ছোট বড় মন্দির। সেই সমস্ত মন্দিরগুলোতেও কমবেশি ভক্তদের ভিড় লক্ষ করা যায়। তবে শ্যামসুন্দর জীউর মন্দিরে ভক্তদের তুলনায় প্রভুভক্ত কুকুরেরই ভিড় থাকে বেশি।

মন্দিরের সেবাইত স্বামী তৎপর মহারাজ বলেন, অনেক সময় দেখা যায় কুকুরকে রাস্তায় মারধর করা হয় কিংবা বিভিন্নভাবে তাদেরকে উত্তপ্ত করা হয়। কিন্তু কুকুর অত্যন্ত প্রভুভক্ত একটি প্রাণী। সেই কারণেই বেশ কিছু অসহায় কুকুরেরা এই মন্দিরে আশ্রয় নেয়। এরপরেই বিভিন্ন জায়গা থেকে কুকুরেরা এসে এই মন্দিরে থাকতে শুরু করে। বিশেষত লকডাউনের সময় স্থানীয় বেশকিছু কুকুরদের খাদ্যের অভাব হয়েছিল। সেই থেকেই এই কুকুরেরা এই মন্দিরে আশ্রয় নেয় এবং তাদের সমস্ত রকম চিকিৎসা থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করা হয় এই মন্দির থেকে।

এছাড়াও তিনি জানান এই সমস্ত কুকুরগুলিকে রক্ষণাবেক্ষণ এবং তাদের সেবাসুশ্রূষা করার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন হয়। তবে একা তার পক্ষে খরচ করা অনেক সময় দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তবে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করেই মন্দিরে বিগ্রহের মতই কুকুরদেরও দিনের পর দিন সেবাসুশ্রূষা করে আসছেন স্বামী তৎপর মহারাজ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago