
রাতের অন্ধকারে তালা ভেঙ্গে মন্দির থেকে সোনার গহনা সহ প্রায় দেড় লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট কয়েকজন দুষ্কৃতীর। সিসিটিভি ক্যামেরায় বন্দি চোরের কীর্তি। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর শান্তিপুর থানার ফুলিয়া পাড়ার বাসিন্দা শ্যামল রায়। তার নিজের বাড়িতেই একটি কালী মন্দির রয়েছে দীর্ঘদিন ধরেই। বেশ কয়েকদিন ধরে তাদের বাড়ি কয়েকজন রাজমিস্ত্রি কাজ করতে আসে। আজ সকালে এসে দেখে তাদের মন্দিরে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই বাড়ির লোকজনকে ডেকে নিয়ে এলে তারা এসে দেখে, কালী মায়ের গায়ে যে সমস্ত সোনা গহনা ছিল সবকিছুই চোরেরা নিয়ে পালিয়েছে। শুধু তাই নয় প্রণামী বাক্স যে নগদ অর্থ ছিল সেটিও ভেঙে নিয়ে চলে গেছে চোরের দল। তাদের দাবি যে পরিমাণে সোনা রুপা খোয়া গেছে তার আনুমানিক বাজার দর প্রায় দেড় লক্ষ টাকা। এই প্রথম নয় নদীয়ার ফুলিয়া এলাকায় এর আগেও একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের দাবি অতি দ্রুত প্রশাসন উদ্যোগ নিয়ে যারা দোষী তাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নিক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…