মন্দার বাজারে সুখবর, বিরাট বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে এল অ্যামাজন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম ক্যাম্পাস তৈরি করল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সাড়ে ৯ একর জমির ওপর তৈরি হওয়া এই ক্যাম্পাসে কাজ করতে পারবেন ১৫ হাজারের বেশি কর্মী।বুধবার ভারতে প্রথম নিজস্ব অফিস খুলল অ্যামাজন। আইফেল টাওয়ারের থেকে আড়াই গুণ বেশি স্টিল দিয়ে নির্মিত এই অফিসটি অ্যামাজনের বৃহত্তম অফিসও বটে।
ভারতে অ্যামাজনের পথ চলা শুরু ২০০৪ সাল নাগাদ, সেটাও হায়দরাবাদ থেকেই। বর্তমান ভারত তথা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জন্য যখন একের পর এক সেক্টর বা সংস্থা লোকসানের মুখে পড়েছে, তখন এই ছাপ তাদের ওপর পড়েনি বলে দাবি অ্যামাজনের। অ্যামাজনের বর্তমান স্থায়ী কর্মী সংখ্যা প্রায় ৬২ হাজার এবং চুক্তিভিত্তিক কর্মী সংখ্যা প্রায় দেড় লক্ষ। এবার ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এবং এ দেশের মেধাবি প্রজন্মকে নিয়ে কাজ করার জন্য তারা বিশেষ উদ্যোগী বলে জানাচ্ছে এই ই-কমার্স সংস্থাটি। অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার অমিত আগরওয়াল জানান, গত ১৫ বছর ধরে ভারতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছেন তাঁরা। দেশে মোট ৩০ টি অফিস, ১৩ টি রাজ্যে ৫০ টি সেন্টার ছাড়াও, একশোরও বেশি ডেলিভারি স্টেশন রয়েছে অ্যামাজনের।
হায়দরাবাদের অ্যামাজন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্য এ দেশে দীর্ঘমেয়াদি কাজ করা, জানান অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার।
২০১৩ সালে ভারতীয় বাজারে বিপুল বিনিয়োগ করা ই-কমার্স সংস্থার ব্যবসা এ দেশে ক্রমশ বিস্তারলাভ করছে। সে সিনেমাপ্রেমী ভারতে অ্যামাজন প্রাইমের বিনিয়োগেই হোক, বা জামাকাপড়, অ্যাকসেসরিজ ব্যবসা, সবেতেই অনেক এগিয়ে রয়েছে অ্যামাজন। অমিত আগরওয়াল জানান, ইতিমধ্যেই ভারতে ৫০ লক্ষ ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যামজন। আগামী দিনে ভারতে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago