মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা! রাজীব বনে, দফতর ছাঁটলেন শোভনদেবের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দায়িত্ব কমল শোভনদেব চট্টোপাধ্যায়ের। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে সরিয়ে তুলনামূলক ভাবে গুরুত্বপূর্ণ বন দফতরের মন্ত্রী করা হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এই দফতরের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। ফলে ব্রাত্যর হাতে এখন শুধু রইল বায়োটেকনোলজি দফতর।মন্ত্রিসভার এ বারের রদবদলে যে নতুন কোনও মুখকে নবান্নে আনা হবে না বা কাউকে একেবারেই ছাঁটা হবে না, তা শাসক দলের মধ্যে আগেই স্পষ্ট ছিল। কারণ, দলের অনেকের মতে লোকসভা ভোটে বিজেপি এক লাফে ১৮টি আসনে জিতে যাওয়ার পর মন্ত্রীদের কাউকেই ক্ষুণ্ণ করা বুদ্ধিমত্তার কাজ হত না। কারণ, গেরুয়া শিবিরের হাতছানি রয়েছে প্রতিনিয়ত। তবে প্রশাসনিক ও রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কিছু পরিবর্তন করা জরুরি ছিল।কোচবিহারের নেতা বিনয়কৃষ্ণ বর্মণও এত দিন দফতরবিহীন মন্ত্রী ছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

9 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

13 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago