মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শনিবারই জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মনোনয়নের দিন এই তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ করে কর্মীদের মনোবল জিইয়ে রাখার চেষ্টা করলেন তিনি।বাঁধাকপি ছাড়ালে যেমন কপি পাওয়া যায় না তেমন টিএমসি কে ছাড়ালে আর দলটাকেই পাওয়া যাবে না, নমিনেশন এর দিনেও আক্রমণাত্মক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসাথে তাঁর দাবি এপাশ ওপাশ থেকে জুটিয়ে যে যাত্রা পার্টি চলছে সেটাও বেশিদিন চলবে না। সম্প্রতি তৃণমূল দাবি করেছিল বিজেপির রাজ্য নেতাদের ওপর ভরসা না করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির মতো হেভিওয়েটকে এরা যে ভোটে দাঁড় করাতে চাইছে বিজেপি। সে প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। নমিনেশন দিতে এসে তৃণমূলের ঘাটালের প্রার্থী দেব সৌজন্য বজায় রেখে রাজনীতির যে বার্তা দেন সে প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য সভাপতি দাবি সৌজন্যে শেখানো উচিত তৃণমূলের কর্মীদের।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে একহাত নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, তিনি যে জীবনে নিরপেক্ষতার সাথে কাজ করেনি তার মুখে নিরপেক্ষতা মানায় না। পরিস্থিতি খারাপ বলেই মুখ্যমন্ত্রী ভালো ভালো কথা বলছেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

Recent Posts

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

4 hours ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

4 hours ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

5 hours ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

5 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

5 days ago