
অরূপ কুমার মাজী,জেএনএফ, ঝাড়গ্রাম : মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রণত টুডু। প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন ঝাড়গ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয় থেকে চত্বর থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিশাল পদযাত্রার মধ্য দিয়ে বিরোধী দলনেতাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি তুফান মাহাত, প্রাক্তন জেলা সভাপতি সুখময় সৎপতি, জেলা সহ-সভাপতি দেবাশীষ কুন্ডু। অনেকদিন পদযাত্রায় উপস্থিত কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তীব্র দাবদাহকে উপেক্ষা করে অসংখ্য মানুষ আজ পদযাত্রায় অংশগ্রহণ করেন, প্রার্থীও নিজের মনোনয়ন জমা দেন। বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন ” আজকের বিপুল পরিমাণে মানুষ আমার মনোনয়ন জমা দেওয়ার পদযাত্রায় অংশগ্রহণ করেছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবেই “।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…