মনীষীর মুখ ঢেকে যায় ভোটের গেরোয় !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচন ঘোষণার পরই লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। সেই নিয়ম অনুযায়ী, সরকারি স্থানে কোন রাজনৈতিক নেতা-নেত্রীর ছবি ব্যবহার করা যাবে না। ঝাড়গ্রাম পুরসভা এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঢাকতে গিয়ে চাপা পড়েছে মনীষীদের মুখও। ঝাড়গ্রাম শহরের মধ্যে ৫ নম্বর রাজ্য সড়কের উপর ১১টি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। ওই প্রতীক্ষালয় গুলির প্রত্যেকটিতে তিনটি করে ছবি সহ তাঁদের উদ্ধৃতি লেখা আছে। আর সাইনবোর্ডের মাঝে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নির্বাচনের গেরোয় পড়ে পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঢাকতে গিয়ে বাকি সকলকেই ঢেকে ফেলেছেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা। এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌতম মাহাতো বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঢাকতে গিয়ে দেশের মনীষীদের মুখ ঢেকে ফেলা খুবই লজ্জাজনক কাজ ! দ্রুত নেতাজি, রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দের মুখ খোলা উচিত প্রশাসন বা নিবার্চন কমিশনের।’ ঝাড়গ্রামের শিক্ষক কুণাল দে বলেন,’যিনি নির্বাচন বিধির মধ্যে পড়েন শুধু তাঁর মুখ ঢাকলেই হত। দেশের মনীষীদের মুখ ঢেকে ফেলা খুবই লজ্জাজনক কাজ। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত প্রশাসনের।’ নির্বাচনের গেরোয় মুখ ঢেকেছে রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ, আব্দুল কালামরা।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

3 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

3 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

3 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 months ago