মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-মধুচক্রের আসরে হানা দিয়ে এক নাবালিকা সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুরে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এই দিন নাকাশিপাড়া জোনের সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে নবদ্বীপ থানার পুলিশের একটি টিম মায়াপুরে একটি বেসরকারি লজে হানা দিয়ে অপ্রীতিকর অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।পাশাপাশি আনুমানিক সতেরো বছর বয়সী এক নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম, মফিজুল সেখ,বয়স আঠাশ বছর ও দীপক নস্কর বয়স তেপান্ত বছর। মফিজুলের বাড়ি কালীগঞ্জ থানার গোহারাপোঁতা পূর্ব পাড়া এলাকায়।ও  দীপক নস্কর বসবাস করেন দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার টেংরা বেরিয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে ভারতীয় দণ্ডবিধির তিন,চার,পাঁচ, সাত আট ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট ১৯৫৬, রিড উইত সেভেনটিন এন্ড ফোর পোকসো অ্যাক্টে মামলা রুজু করে ধৃত দুই ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago