মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের জামদায় বাইক দুর্ঘটনায় মৃত অজয় সিনহা,পুরাতন ঝাড়গ্রামের কালীপুজোর অনুষ্ঠান ও মাইক বন্ধ করল কমিটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের জামদায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অজয় সিনহা(৩৫)। তাঁর বাড়ি পুরাতন ঝাড়গ্রামের পাতরপাড়ায়। তিনি ঠিকাদারির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, এদিন বিকেলে জামদা এলাকার একটি পানশালার কাছে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকে মোট তিনজন ছিলেন। একটি বাইকে অজয় সহ মোট দু’জন নহড়খালের দিক থেকে শহরের পাঁচমাথা মোড়ের দিকে আসছিলেন। আরেকটি বাইকে দহিজুড়ির দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। মুখোমুখি সংঘর্ষে তিনজনই গুরুতর জখম হয়ে পড়ে যায়। স্থানীয় মানুষজন তিনজনকেই উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে গেলে অজয়কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরাতন ঝাড়গ্রামে। এলাকার তরতাজা ছেলেটির আকস্মিক মৃত্যু কেউ মন থেকে মেনে নিতে পারছেন না। কালীপুজো উপলক্ষে পুরাতন ঝাড়গ্রামে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এদিন শোকের ঘটনায় সমস্ত অনুষ্ঠান ও মাইকের গানও বন্ধ রেখেছে পুরাতন ঝাড়গ্রাম সার্বজনীন শ্যামাপুজা ও দীপাবলি উৎসব কমিটি।

Recent Posts

ঈদের দিনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো

আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়

3 hours ago

ঝাড়গ্রাম শহর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ

জেএনএফ:সকাল থেকে মাঝে মাঝে হচ্চে বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্দিষ্ট নিয়ম রীতি মেনে সকাল আটটা পনেরো মিনিটে শুরু…

3 hours ago

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

16 hours ago