মঙ্গলবার বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেলপাহাড়ি পশ্চিম চক্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হল


জেএনএফ ওয়েব ডেস্ক : বেলপাহাড়ি পশ্চিম চক্রের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে। মঙ্গলবার বেলপাহাড়ি পশ্চিম চক্রের মোট ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের হাতে পুরস্কার স্বরূপ স্টিলের থালা, রঙ ও পেনসিল তুলে দেওয়া হয়। এছাড়াও দুপুরের আহারে মাংস ভাতের আয়োজন করা হয়েছিল। বেলপাহাড়ি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওসমান আলি মণ্ডল বলেন,‘এদিন চক্রের মোট ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা মিলে মোট ৮০ জন উপস্থিত হয়েছিলেন। আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ সকল অংশগ্রহনকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago