
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মকরসংক্রান্তির দুপুরে ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের পূর্নাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দুই বন্ধুর। এছাড়াও আরও দু’জন বন্ধু গুরুতর জখম হয়েছেন। মৃতরা হলেন শুভম আগরওয়াল ও সোহাম আগরওয়াল। দু’জনের বাড়ি জামদা এলাকায়। আদর্শ আগরওয়াল ও তরুণকুমার গুপ্তা গুরতর জখম হয়েছেন। তাঁদের বাড়ি শহরের নতুনডিহি ও বাছুরডোবা এলাকায়। মকরের দিনে চার বন্ধু মিলে মারুতি গাড়িতে করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ফেকোর দিকে যাচ্ছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে পূর্নাপানির জঙ্গলের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে ডিভাইডারে ধাক্কা মেরে উপরে উঠে বামদিকে পাল্টি খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শুভম আগরাওয়াল মারা যায়। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি জয়প্রকাশ পান্ডের নেতৃত্বে পুলিস ঘটনাস্থলে যায়। বাকী তিনজন যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের সিসিইউতে সোহাম আগরওয়াল মারা যায়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ির গতিবেগ ১২০ -র বেশি ছিল। গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ সামালাতে না পেরে এই ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান সকলের । এই ঘটনার পর হাসাপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…