ভয়াবহ আগুনে পুড়ে ছাই অন্তত ৮০টি ঝুপড়ি ঘর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শনিবার ভয়াবহ আগুন লাগলো দক্ষিণেশ্বরের ব্রিজ লাগোয়া একটি বস্তিতে। পুড়ে ছাই অন্তত ৮০টি ঝুপড়ি ঘর।আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে চারপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করছিল দমকলের তিনটি ইঞ্জিন। পরে পৌঁছয় আরও দু’টি। হতাহতের এখনও কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন মদন মিত্র ও দমকল মন্ত্রী সুজিত বসু।

সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। দমকল আধিকারিকরা জানিয়েছেন, একাধিক সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়েছে বস্তিতে। পাশাপাশি ঘেঁষাঘেঁষি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তি এলাকায়। পুড়তে শুরু করে একটার পর একটা ঘর।

আগুন এতটাই বিরাট আকার নিয়েছে যে এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে জানা গিয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

4 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago