জেএনএফ ওয়েব ডেস্ক:- ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ তুললেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন। রীতিমতো লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসত হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের হিন্দি হাইস্কুলে। অভিযোগ, এদিন ভোরবেলা থেকে ঘণ্টার পর ঘণ্টা ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। স্থানীয় বাসিন্দা মল্লিকা রায় অভিযোগ করেন, তিনি সকাল থেকে লাইনে দাড়িয়েছেন। পুরোনো লাইন অবহেলা করে নতুন লাইনে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় বলে জানান তিনি। ভ্যাকসিন নিতে আসা দ্বিজেন রায় বলেন, যারা আগে এসেছে তাদের না দিয়ে পড়ে আসা অনেকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দেবল দত্ত বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে word-এর বাইরের বেশ কিছু মানুষকে জোর করে এখানে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং সেখান থেকেই সামান্য এই সমস্যা তৈরি হয়েছিল। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি। কেউ নিজেরা নামের তালিকা করে সেখানে জোর করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে- এই অন্যায় মেনে নেওয়া যায় না বলে জানান তিনি। আর এধরণের কোন নামের তালিকা তৈরী করাটাও অনৈতিক। নামের তালিকা তৈরি হওয়ার কথা মিউনিসিপ্যালিটির পোর্টাল থেকে। পরে অবশ্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, প্রতিটি পাড়াতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। হুড়োহুড়ি করাটা একদমই ঠিক নয়। সবাইকে সংযত হয়েই ভ্যাক্সিনেশন লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…