জেএনএফ ওয়েব ডেস্ক :- ভ্যাকসিনের কালোবাজারি এবং দুর্নীতি নিয়ে এবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মূল গেটের সামনে বিক্ষোভ দেখানো বিজেপি নেতৃত্ব। শান্তিপুর শহর বি জে পি সংগঠনের পক্ষ থেকে এ দিন প্রায় এক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। উল্লেখ্য গোটা রাজ্য জুড়ে নকল ভ্যাকসিন এবং ভ্যাকসিনের কালোবাজারি নিয়ে বিজেপির বিক্ষোভ প্রদর্শন করেছে। মূলত তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার জন্য সাধারণ মানুষের সাথে রাজ্য কে পাঠাচ্ছে, কিন্তু সেই ভ্যাকসিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে বিক্রি করছে। শুধু তাই নয় বর্তমানে শাসক দলের নেতৃত্বে নকল ভ্যাকসিন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। শান্তিপুর বিজেপি সংগঠনের দাবী শান্তিপুর তার ব্যাতিক্রম নয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে দেখা যাচ্ছে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন কারচুপি।যার কারণে বহু মানুষ হয়রানি হয়ে একাধিকবার হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছে।মূলত সঠিক নিয়মে সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পায় এবং অবিলম্বে যাতে ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ হয় সেই দাবিতে বিক্ষোভ তাদের।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…