
ভোররাতে বাড়ি থেকে টোটো গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। রোজগারের একমাত্র সম্বল চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত টোটো চালকের, ঘটনাটি শান্তিপুর ফুলিয়া পাড়ার। ওই এলাকার বাসিন্দা নিমাই চাঁদ কুন্ডুর অভিযোগ গতকাল রাত্রে ভাড়া খেটে টোটো গাড়ি নিয়ে বাড়িতে ফিরে ছিলেন, রাতে খাওয়া-দাওয়া করে ঘুমানোর আগে প্রতিদিনের মতো তার টোটো গাড়িটি বাড়ির ভেতরেই নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার টোটো গাড়ি আর নেই, এর পরেই মাথায় হাত টোটো চালক নিমাই চাঁদ কুন্ডুর। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টোটো গাড়ির সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু টোটো গাড়ির সন্ধান মেলেনি। তখনই টোটো চালক নিমাই চাঁদ কুন্ডুর ধারনা তার টোটো গাড়িটি চুরি হয়ে যায় গতকাল ভোর রাতের ঘটনায় শুক্রবার দুপুরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু কে প্রশ্ন করলে উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এখন কিভাবে সংসার চালাবেন তারই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন টোটো চালক নিমাই চাঁদ কুন্ডু।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…