
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একেই বলে পরিবর্তন ! বিষয়টি অবাক মনে হতে পারে। কিন্তু বাস্তব আলাদা। মেলানো যাবে না হাইপ্রোফাইল বিজেপির ভোট প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে। একদা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার পুলিশ সুপারের পদ সামলেছেন তিনি। তাঁর কথায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। সে কথা পুলিশ মহল শুরু করে জেলার রাজনৈতিক মহলের নেতাদের কাছে তা চর্চিত। তাঁর খাওয়া-দাওয়াতে ছিল বিলাসবহুল। পুলিশ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির থালা-বাটিতে খাবার খেতেন। কিন্তু ভোট বড়ই বালা ! তাঁকেই হাটু মুড়ে মেঝেতে বসে খেতে দেখা গেল। আসনে বসে কাঁসার থালা-বাটিতে দুপুরের ভাত খেলেন তিনি। চেয়ার-টেবিলে খেতে বসে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের এহেন দৃশ্য দেখে মেলাতে পারছেন না অনেকেই। যদিও ওই খেতে বসার ছবি ভাইরাল হওয়ার পর অনেকে বলাবলি শুরু করেছেন এতো ভোটের ছবি !
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…
আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য