
জেএনএফ ওয়েব ডেস্ক : ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চার বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। আজ কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা আদালতে গ্রেপ্তার হওয়া ওই চার বিজেপি কর্মী তোলা হয়। ওই ঘটনায় ধৃত বিজেপি কর্মীরা হলেন ঈশ্বর দাস, মিহির চন্দ্র, গোবিন্দ দাস ও ঈশ্বর দাস। ধৃতদের বাড়ি তুফানগঞ্জের চিলাখানা এলাকার দাসপাড়া গ্রামে।
ধৃত ঈশ্বর দাসের স্ত্রী পিঙ্কি দাস তুফানগঞ্জ মহকুমা আদালতের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের জানান, গতকাল দুপুর ১২ টা নাগাদ সিবিআই তাঁর স্বামী সহ অন্যান্যদের জিজ্ঞসাবাদের জন্য কোচবিহার-আলিপুরদুয়ার রোডের গোপালপুর বিএসএফ ক্যাম্পের ভিতরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা সিবিআই অফিসে নিয়ে যায়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ৯ টা নাগাদ মোবাইলে ফোন করে জানায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পিংকি দেবী বলেন, “ওই তৃণমূল কর্মী খুনের ঘটনায় আমার স্বামী কোন ভাবেই যুক্ত নয়, ওই ঘটনার পর যে ১৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর মধ্যেও আমার স্বামীর নাম নেই। তারপরেও কি কারণে আমার স্বামীকে গ্রেপ্তার করা হল, সেটা বুঝতে পারছি না।”
ওই ঘটনা নিয়ে বিজেপি নাটাবাড়ি বিধানসভার সংযোজক চিরঞ্জিত দাস বলেন, “সিবিআইয়ের তদন্তের উপরে আমার আস্থা রয়েছে। তাঁরা নিরপেক্ষভাবেই ঘটনার তদন্ত শুরু করছে। আগামী দিনে প্রকৃত দোষীরা ধরা পড়বে। ঘটনার প্রকৃত তথ্য উঠে আসবে।” ওই ঘটনা নিয়ে বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, “চিলাখানার ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। অথচ ওই ঘটনায় আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন সিবিআই তদন্ত করছে। খুব শীঘ্র প্রকৃত দোষীরা সাজা পাবে।”
ভোট পরবর্তী হিংসায় তুফানগঞ্জের চিলাখানায় খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী শাহানুর রহমান। তাঁকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পুলিশ ১৬ জন অভিযুক্তের ৩জনকে গ্রেপ্তার করে। ধৃত ৩ জনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই এরাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত শুরু করেছে। কোচবিহার জেলাতেও একাধিক ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার তদন্ত শুরু হয়েছে। এরমধ্যে চিলাখানার ঘটনায় যেমন ৪ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করার খবর প্রকাশ্যে এসেছে। তেমনি গতকাল মাথাভাঙা মহকুমা সংশোধনাগারে শীতলখুঁচির ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার তদন্ত করতে সিবিআইয়ের তদন্তকারী দল গিয়েছিল বলে জানা গিয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…