ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত ঝাড়গ্রাম শহরে, ৫ টি বাইকে ভাঙচুর!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত ঝাড়গ্রামে। গত শনিবার রাতে পুরাতন ঝাড়গ্রামের দক্ষিণপাড়ায় তৃণমূল-বিজেপি উভয় দলের মধ্যে মারপিট হয়। রবিবার দোলের দিন বিকেলে ফের উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম শহরের জামদা এলাকা। বিকেলে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। তারপরেই হাতাহাতিতে পৌঁছায়। বিজেপির অভিযোগ, তাদের কয়েকজন কর্মীকে তৃণমূলের লোকজন বাড়িতে ঢুকে মারধর করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির জেলা নেতৃত্ব সহ প্রায় দেড়শ জন বিজেপি কর্মী। দফায় দফায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কিছুক্ষণ পথ অবরোধও করে। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ৫ টি মোটর সাইকেল ভাঙচুর হয়। তৃণমূল ও বিজেপি কর্মীরা একে অপরের দিকে উদ্দেশ্যে করে ঢিল ও কাচের বোতল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য টিয়ার গ্যাস ছোড়েন। এখনও পর্যন্ত এলাকা উত্তপ্ত রয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

8 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago