
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: পশ্চিম মেদিনীপুরের সবং ব্লক জুড়ে আজ নির্বাচনী কর্মীসভার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব। আজ দেবের সমর্থনে সবংয়ের মোহাড় হাইস্কুলে এক কর্মীসভায় যোগ দেন দেব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের আশীর্বাদ, ভালবাসা চাইতে। কারণ আমি জানি মানুষের আশির্বাদ, ভালবাসা থাকলে যে কোনো নির্বাচনে জয় করা যায়। আমি চাই আপনারা গত সাত বছরের উন্নয়নের নিরিখে ভোট দিন। রাজ্যে গত সাত বছরে কি উন্নয়ন হয়েছে, গত পাঁচ বছরে আমি কি করতে পেরেছি, সেইসব বিচার করে আপনারা ভোট দেবেন। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, সবংয়ের বিধায়ক গীতা ভূঁইয়া, তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, নির্মল ঘোষ, যুবনেতা রমাপ্রসাদ গিরি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…