ভোটের নির্ঘন্ট ঘোষণার পর শুটআউটে জখম তৃণমূল কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটের দিন ঘোষনার পর বুধবার রাত এগারোটা নাগাদ সোদপুর বি.টি.রোডের উপর চলল গুলি। জখম হয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ পরিতোষ দাস নামে এক তৃণমূল কর্মী। পরপর তিনটি শব্দ হয় যখন তখন রাস্তায় থাকা মানুষ ও দোকানদাররা ভাবেন হয়তো কোন গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু তাদের এই ভুল ভাঙে কয়েক মিনিটের মধ্যে। যখন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছুটে এসে একটি হোটেলের সামনে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক এসে ওই পরিতোষ দাস কে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীরা একটি কালো রঙের গাড়িতে করে এসেছিল। কি কারনে পরিতোষকে গুলি চালানো হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago