ভোটের আগে লালগড়ে কুড়মীদের বিশাল জমায়েত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটের আগে রাজনৈতিক দলগুলিকে তিন দফা দাবিতে সোমবার লালগড় ফুটবল মাঠে বিশাল জমায়েত করে সভা করল কুড়মীরা। সংগঠনের মূল দাবি, কুড়মীদের পুনরায় আদিবাসী (এসটি) তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং ‘কোড-সহ সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। তবে লোকসভা ভোটের আগে কুড়মীদের এই জমায়েত খুবই তাৎপর্যপূর্ন। ২৭ মার্চ বাঁকুড়ার রাইপুরে এবং ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের খেমাশুলিতে সমাবেশ হবে। ৩০ মার্চ বাঁকুড়াতে কেন্দ্রীয় কমিটির মিটিং-এ কুড়মী সমাজ কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে তা জানা যাবে। তাই ৩০ মার্চের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল। কারণ, জঙ্গলমহলের এই কেন্দ্রে মোট ভোটারের ২২ শতাংশ কুড়মি। আর পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর মিলিয়ে জঙ্গলমহলের লোকসভা কেন্দ্রগুলি ধরলে কুড়মী ভোটার রয়েছেন প্রায় ৪২ শতাংশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago