
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সপ্তদশ লোকসভা দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার কথা বৃহস্পতিবার৷ কিন্তু তার আগের রাতে ওডিশাতে ৫টি আসনেও নির্বাচন হবে, চলছে জোরকদমে প্রস্তুতি৷ সেই সময় পোলিং অফিসাররা পৌঁছে যাচ্ছেন নির্দিষ্ট বুথ কেন্দ্র গুলিতে৷ কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর অঘটন৷ বুথে যাওয়ার পথে এক মহিলা পোলিং অফিসারকে গুলি করে খুন করল মাওবাদীরা৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ওডিশার কান্ধামাল জেলায়৷
রিপোর্ট অনুসারে জানা গেছে, ওই মহিলা পোলিং অফিসারের নাম সংযুক্তা ডিগল৷ একটি গাড়িতে করে চারজন পোলিং অফিসার নির্দিষ্ট পোলিং বুথে যাচ্ছিলেন৷ ওই গাড়িতে ছিলেন সংযুক্তাও৷ সেই সময় আচমকাই একটি গাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গাড়ির বাইরে ছিটকে পড়েন সকলে৷ সেখানেই থেমে থাকে নি গোটা বিষয়টি। রাস্তায় ছিটকে পড়তেই ঘন জঙ্গলের ভিতর থেকে ছুটে আসে গুলির বুলেট৷ তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও সংযুক্তা পালাতে পারেননি৷ তাঁর মাথায় গুলি লাগে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…