ভুয়ো প্রেস লেখা গাড়ি আটক করে হাওড়াতেই ফেরত পাঠাল ঝাড়গ্রাম পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ আগেই খবর করে জানিয়েছিল ঝাড়গ্রাম জেলায় ভুয়ো প্রেস লেখা গাড়ি ঢুকে পড়ছে। কিন্তু ওই গাড়ি গুলিতে সংবাদমাধ্যমের কোন প্রতিনিধি থাকছেন না। শুধুমাত্র গাড়ির কাঁচে সামনে ও পিছনে ইংরেজিতে লেখা থাকছে প্রেস। করোনো মোকাবিলার জন্য সারাদেশ জুড়ে চলছে লকডাউন। সেখান একমাত্র সংবাদমাধ্যমকেই সর্বত্র যাওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি।আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন। ঝাড়গ্রাম জেলার চারিদিকে এহেন গাড়ি ঘুরে বেড়াচ্ছে। কখনও সেই প্রেস লেখা রয়েছে মোটর সাইকেলে অথবা চারচাকা গাড়িতে। কয়েক দিন আগেই এমনই চাঞ্চল্যকর খবর সবার আগে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশেই প্রচারিত হয়েছিল। তারপর থেকেই প্রেস লেখা গাড়ি গুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বুধবার দুপুরেও ঝাড়গ্রাম জেলা শহরের প্রবেশ মুখে সারদাপীঠ মোড় সংলগ্ন নাকা চেকিং এ ভুয়ো প্রেস লেখা একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ। যদিও ওই গাড়িতে সংবাদমাধ্যমের কোন প্রতিনিধি ছিলেন না। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন, ওই গাড়িটি রেড জোন হাওড়া থেকে এসেছে। বিষয়টি শোনার পরই গাড়িটিকে ঘুরিয়ে ফের হাওড়ায় ফেরত পাঠিয়েছে পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

16 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago