জেএনএফ ওয়েব ডেস্ক :- ভুয়ো আইএএস ও ভুয়ো সিআইডি অফিসারের পর এবার ভুয়ো চিকিৎসক সন্দেহে এক চিকিৎসক কে আটক কোরলো কল্যাণী থানার পুলিশ। ‘এ আর ফারুকী’ নামে ওই চিকিৎসক নিজেকে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট পরিচয় দিয়ে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে প্র্যাকটিস চালাচ্ছিলেন বলে অভিযোগ। আজ দুপুরে পুলিশ তাঁকে কল্যাণী শহরের ‘এ’ ব্লকের একটি ওষুধের দোকানের চেম্বার থেকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে, ওই চিকিৎসক নিজেকে এমডি থেকে শুরু করে ডিএনবি ডিগ্রি প্রাপ্ত সহ একাধিক বিদেশি ডিগ্রির অধিকারী বলে প্রেসক্রিপশনে লিখতেন। এ সবই ভুয়ো না সঠিক তা তদন্ত সাপেক্ষ । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সুবিধার্থে ডাক্তারের ডাক্তারী সার্টিফিকেট এর প্রয়োজন। ডাক্তারি সার্টিফিকেট আনার উদ্দেশ্যে লিখিতভাবে পাঠানো হয় ডাক্তারের গাড়ির চালককে। ডাক্তারের গাড়ির চালকের দাবি তিনি দীর্ঘদিন কাজ করেননাই ডাক্তারের নিকট। বিগত দেড় বছর ধরেই তিনি গাড়ি চালকের কাজ করছেন চিকিৎসকের গাড়িতে। তাই তিনি জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না। তবে ভুয়া ডাক্তার শুনেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান লিখিতভাবে আমাকে ছাড়া হয়েছে চিকিৎসকের সার্টিফিকেট আনার জন্য। চালক জানান আমাকে সন্ধ্যা সাতটার মধ্যে আবার কল্যাণী থানাতে দেখা করতে হবে। যদিও এখনও তদন্ত সাপেক্ষ বিষয়টি , পুরো ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…