ভুয়ো আইএএস অফিসার এর হাদিস পেল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভুয়ো আইএএস অফিসার এর হাদিস পেল পুলিশ। ওই আই এ এস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগে তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে অচিন্ত্য ব্যানার্জি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ।। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরে অচিন্ত্য ব্যানার্জি নামে এক ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আই এ এস অফিসার হিসাবে পরিচয় দিয়েছে।কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর তার সন্দেহ হয় যে তিনি আসলে আইএএস অফিসার নয়।এর পরেই বিভিন্ন জায়গায় খোজ নিয়ে দেখেন তিনি ভুয়ো আইএএস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলার নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। প্রথমে ওই ব্যক্তির অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করে বলে অভিযোগ।এর পর রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় প্রতারিত ব্যক্তি অচিন্ত্য ব্যানার্জির নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন কোতয়ালী থানায়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার পক্ষ থেকে আজ ধৃতকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago