জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অভিযান চালায় খড়িবাড়ি থানার ওসি সুমন কল্যাণ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি অনুপ বৈদ্যের নেতত্বে পুলিশ। এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার ও নগদ টাকা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হলধর বর্মন(২৫)। সে গৌড়সিং জোত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের বাড়ি থেকে ৫০০ গ্রাম ব্রাউন ও নগদ এক লক্ষ ৩৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…