ভারতী ঘোষের মিছিলে জনপ্লাবন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজনৈতিক উত্তেজনায় ভরপুর ঘাটাল লোকসভা কেন্দ্র। গত এক সপ্তাহে এই লোকসভার প্রতিটি বিধানসভা এলাকায় বিজেপি ও তৃণমূল প্রধান দুই রাজনৈতিক দলের মিছিল, মিটিং, কর্মী সভা এবং স্লোগানে মেতে উঠেছে সমর্থকরা।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত প্রথম দফায় কর্মীদের নিয়ে বৈঠক, তার পর বিকেলে সমর্থকদের নিয়ে ডেবরা বাজার এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে মিলিত হন জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের কাছে কেন্দ্র সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধার কথা তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।এদিন ডেবরা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থীর মিছিলে জনপ্লাবন দেখা যায়। এতদিন যা সচরাচর দেখা গিয়েছে শাসক দলের সভা বা মিছিলে।

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে তারকা প্রার্থী দেবের সভা ও মিছিলে লোক হচ্ছে তাঁকে দেখার জন্য। কিন্তু বুধবার অন্য ছবি ধরা পড়েছে। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের মিছিলে এদিন মানুষের ঢল নেমেছে। স্বতঃর্স্ফূর্ত ভাবে মানুষ এদিন বিকেলে দলে দলে ভারতী ঘোষের মিছিলে পা মেলান। ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফলে যা অন্য সমীকরণের ইঙ্গিত রেখেছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago