ভারতীর লড়াইকে কুর্নিশ, তাঁর হাতেই গুরুত্বপূর্ন দায়িত্ব দিচ্ছে বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- এবারের লড়াইকে বিজেপি বলেছিল সেমিফাইনালের লড়াই। বিধানসভা ভোট, দলের জন্য ফাইনাল। স্বভাবতই দলের নজর ছিল, সেমিফাইনাল ম্যাচে দলকে উৎরে দিতে কারা জানবাজি রেখে লড়াই করছে এবং প্রতিপক্ষের আক্রমণকে ভোঁতা করতে পারছে। এই তালিকায় বেশ কয়েকজনের নাম উঠে এলেও, আলোচনা হচ্ছে তাদের নাম নিয়ে, যারা ভোটে প্রতিপক্ষের দুর্ভেদ্য দুর্গের সামনে হার স্বীকার না করে চোখে চোখ রেখে লড়াই করেছেন। এমনকি বিপক্ষ দুর্গে ফাটল ধরিয়ে দিতে পেরেছেন। এই তালিকায় যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে দুটো নাম। দুজনই দলের মহিলা প্রার্থী। ভারতী ঘোষ এবং মাফুজা খাতুন।

দলীয় সূত্রে খবর এই দুই নেত্রীকে নিয়ে বিশেষ ভাবনা আছে দলের। এদের আগামীদিনে দলের সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যাবে দুজনকেই। সূত্র মোতাবেক, আগামি দিনে দলের মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে ভারতী ঘোষের কথা ভাবা হচ্ছে। বর্তমানে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি ভোটে জিতে সাংসদ হওয়ার পর, দলের নিয়ম মেনেই ছাড়তে হবে মহিলা মোর্চার দায়িত্ব। এই জায়গায় ভারতি ঘোষের কথা ভাবা হচ্ছে। দল এটাও জানাচ্ছে, যদি শেষ মুহূর্তে সিধান্ত হয়, মোর্চার বর্তমান নেতৃত্ব থেকেই সভানেত্রী বছতে হবে ,তাহলে ভারতী ঘোষকে দলের সহ সভাপতি পদে নিয়ে আসা হবে। কারন সুভাষ সরকার সাংসদ হবার পর, তাকেও সংগঠনের সহ সভাপতির পদ ছেড়ে দিতে হবে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

18 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

21 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago