
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজনীতির লড়াই একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সৌজন্য থাকবে। আর তেমনটাই মনে করালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। কিছুদিন আগে তাঁর বিরোধী সিপিআই প্রার্থী হিসাবে তপন গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা হতেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। বলেছিলেন, “আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটালের মানুষজনের সুখ-দুঃখের সঙ্গে থাকব। আর এবার সেই ঘাটালে বিজেপি’র প্রার্থী প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষকে শুভেচ্ছা জানালেন এই টলিউড তারকা। টুইটারে লেখেন,”ভারতী ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। উনি আমাদের জেলার এসপি ছিলেন। ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে সাহায্যও করেছেন। জেতা হারা পরের কথা, আমরা সব্বাই মিলে আগামী দিনে ঘাটালে উন্নয়নের কাজ চালিয়ে যাব”। আর অভিনেতার এমন টুইটে স্বভাবতই খুশি ভক্তরা। টুইটারে অনেকেই লিখেছেন, ‘সত্যিই তুমি বড় মনের অধিকারী দেব দা’।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…