ভারতীকে বাড়ি ও ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দিতে সিআইডিকে নির্দেশ আদালতের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- কলকাতা ও মেদিনীপুরে চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে প্রাক্তন আইপিএস, বিজেপি নেত্রী ভারতী ঘোষের। দাসপুর সোনা প্রতারণা মামলায় বাজেয়াপ্ত না করলেও এর প্রত্যেকটিতেই এতদিন তালা ঝুলিয়ে দিয়েছিল সিআইডি। তারফলে এর কোনওটিতেই ঢুকতে পারতেন না ভারতী। শনিবার বাজেয়াপ্ত না হওয়া এই বাড়ি ও ফ্ল্যাটের চাবি ভারতীকে হস্তান্তরের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। ভারতী ঘোষের আইনজীবী অপূর্ব চক্রবর্তী শনিবার এই খবর জানান।

তিনি বলেন, “মেদিনীপুর জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক অরুন্ধতী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানিয়েছেন, দাসপুর সোনা প্রতারণা মামলায় ফ্ল্যাট এবং বাড়ি সহ তাঁর যে সম্পত্তিগুলি সিআইডি বাজেয়াপ্ত করেনি, সেগুলি তাঁকে হস্তান্তর করা হোক।”

দেড়বছরের মাথায় এ দিন শেষ হয় ভারতী ঘোষের বিরুদ্ধে সোনা প্রতারণা মামলায় সিআইডির তদন্ত প্রক্রিয়া। সিআইডির তরফ থেকে শনিবার সাপ্লিমেন্টারি চার্জশিটের নথি জমা দিয়ে দেওয়া হল আদালতে। পাশাপাশি এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ বলেও জানিয়ে দিয়েছে সিআইডি।

২০১৮ সালের ১লা ফেব্রুয়ারি সিআইডি দাসপুর সোনা প্রতারণা মামলায় ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে। টাকা, সোনা, বাড়ির দলিল সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে। ভারতী-সহ এই মামলায় মোট ৮ জন অভিযুক্ত রয়েছেন। তাঁর দেহরক্ষী সুজিত মণ্ডল ছাড়া বাকিরা অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন। উচ্চ আদালতে জামিন খারিজ হওয়ায় সুজিত মণ্ডলের জামিনের আবেদন এ দিন খারিজ করে নিম্ন আদালতও।

অপুর্ববাবু এ দিন জানান, কলকাতায় ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু এবং ছেলে এম ভেঙ্কটেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ফ্রিজ করে রাখার পর আদালতের নির্দেশেও খোলা হয়নি। সেই কারণে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।

মামলার পরবর্তী তারিখ থেকেই দাসপুর সোনা প্রতারণা মামলার বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে মেদিনীপুর জেলা আদালতে।

সৌজন্যে :- The wall

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago