জেএনএফ ওয়েব ডেস্ক :-ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ার কারণে ভাগীরথীর তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকা শুরু হয়েছে। আতঙ্কে শান্তিপুর ভাগীরথীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ। শান্তিপুর চৌধুরীপাড়া, নীরসিংহপুর পুর হাউস কলোনি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হওয়ার সম্ভাবনা। যার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের মানুষদের। শান্তিপুর চৌধুরীপাড়া গ্রামের একমাত্র চলাচলের রাস্তা এখন জলের তলায়, কোনরকমে চলাচল করার জন্য মাটি ফেলে নতুন রাস্তা তৈরি করছে গ্রামের মানুষ। ইতিমধ্যে গ্রামের পঞ্চায়েত প্রধান সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও গ্রামের নিচু জায়গা গুলি তে জল ঢোকার আগেই বসবাসকারী মানুষদের স্থানীয় স্কুলে আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। গ্রামের মানুষদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে একই সমস্যায় ভুগছেন তারা। অতি ভারী নিম্নচাপ ও বর্ষা এলেই ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়। যার ফলে নদীর তীরবর্তী এলাকার একাধিক চাষের জমি থেকে শুরু করে ভিটেমাটি চলে গেছে নদীবক্ষে। সারা বছরই খুবই দুর্বিষহ মধ্যে দিন কাটায় তারা, একইভাবে বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীর জলোচ্ছ্বাস বাড়ায় আবারো ভাঙ্গন শুরু হয়। এছাড়াও ভাগীরথী নদীতে প্রায় তিন ফুটের বেশি জল বেড়ে যাওয়ায় ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে যখন-তখন জল ঢুকে যাওয়ার আশঙ্কায় যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…